ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিকাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে শাহানাজ (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহানাজ মুন্সিগঞ্জ জেলার মোঃ হান্নানের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার শাহানাজ মাওয়া ফেরিঘাট এলাকায় লঞ্চ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাশ্বের আলি জানান, তুলাতলী সংলগ্ন মেঘনা নদীর গোলদার বাড়ি এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
পরে লাশের কাছে থাকা মোবাইল ফোনের সিম কার্ড থেকে বাড়ির নম্বরে ফোন করে ঠিকানা ও পরিচয় পাওয়া যায়।
ওসি আরো জানান, নিহতের শরীরের ডান কানের উপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে।