টঙ্গীতে সাংবাদিক পলাশ লাঞ্চিত ও প্রতিবাদে সড়ক অবরোধ

polashটঙ্গী চেরাগআলীর বেক্সিমকো রোডের সিনকি গার্মেন্টসের মালিক কর্তৃপক্ষের হাতে দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশকে (২৫) মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সাংবাদিক পলাশকে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা করেছে। পলাশ জানান, সিনকি গার্মেন্টসের শ্রমিকদের তিন মাস ধরে বেতন ভাতা দেয় না মালিকপক্ষ। এ অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহের জন্য গার্মেন্টসে গেলে কর্তৃপক্ষ উত্তেজিত হয়ে মারধর করে।

এ ব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় টঙ্গী সরকারি হাসপাতালের সামনে স্থানীয় সাংবাদিকরা রাস্তা অবরোধ করে মানববন্ধন করছে বলে জানা যায়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া থেকে স্বদেশ নিউজ ২৪ ডট কমের স্টাফ রিপোর্টার জানান হক ওয়্যার গার্মেন্টসও ২ মাস ধরে কর্মচারীদের বেতন দিচ্ছে না গার্মেন্টস কর্মীরা বাধ্য হয়ে মিছিল করে সড়ক অবরোধ করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবছরই ঈদের আগে আগে এমন ঘটনা ঘটে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,