গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন  

Gai-B-Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ আর নয় বালিকা বধু এই শ্লোগান নিয়ে সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় মহিলা সংস্থা বাল্য বিবাহ প্রতিরোধে গাইবান্ধায় এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। এতে সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, নারী নেত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে। ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল উদ্দিন বিশ্বাস, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জাতীয় মহিলা সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি আফরোজা বানু শিখা, বিশিষ্ট রাজনীতিক সাইফুল আলম সাকা, নিলুফার ইয়াসমিন লাকি, সেলিনা আকতার বানু বীনা, সুজন প্রসাদ, জয়া প্রসাদ, হাসিনা জোয়ারদ্দার প্রমুখ। বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ ছাড়া বাল্য বিবাহ নির্মুল করা সম্ভব হবে না।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,