পল্লবী এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু

Death_sm_571097062রাজধানীর পল্লবী এলাকায় মো. ফারুখ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পল্লবীর সিরামিক রোডের মসজিদ সংলগ্ন সোহেলের চায়ের দোকানের পেছনে একটি ঝুপড়িতে থাকতেন। মৃত ফারুখ মাগুরা জেলার সদর থানার বাদশা মিয়ার ছেলে। 

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পল্লবীর ওই ঝুপড়িতে ব্যাটারি চার্জ দেওয়ার সময় ফারুখ বৈদ্যুতিক শর্ট সার্কিটে আক্রান্ত হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় সোহেল এবং আনিস। রাত একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সোহেল  জানিয়েছেন, ফারুখ বাঁদরের খেলা দেখিয়ে এবং শ্রীপুরের ট্যাবলেট বিক্র করে জীবিকা নির্বাহ করতেন এবং তার চায়ের দোকেনের পেছনে ঝুপড়িতেই থাকতেন। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প পুলিশ বলছেন ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ফারুখের। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক  বলেন, নিহত ফারুখের বুকের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

এজন্য সোহেল ও তার সঙ্গে আসা আনিসকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

অপর দিকে সোহেল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের সময় বিকট শব্দ হয়। ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট হলে প্লাগ ছুটে এসে তার বুকে লেগে কেটে যেতে পারে। 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,