কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান বিপুল পরিমাণ জাল দলিল, স্ট্যাম্প, সীল, সনদপত্রসহ তিনজন আটক

Mobile Court P-1শামসুল আলম শাহীন:

কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল, স্ট্যাম্প ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্রসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। আটককৃতদেরকে তিনমাসের সাজা দিয়ে নিয়মিত মামলা করার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলো মিঠামইন উপজেলার ইলিয়াছ, সদর উপজেলার বিন্নাটি এলাকার সরানুন কান্তি রায় ও সুলতানপুর গ্রামের রাজিয়া খাতুন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সাঈদ জানান, তারা প্রায় ১০ বছর ধরে কালীবাড়ি মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে জাল দলিলসহ বিভিন্ন অসাধু ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নকল সীলও উদ্ধার করা হয়।

পরে কক্ষটি সীলগালা করে দেওয়া হয়।

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,