করিমগঞ্জে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে যুবক খুন

khoonশামসুল আলম শাহীন , কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকারিয়া (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। নিহত জাকারিয়া বারঘরিয়া গ্রামের রইছ উদ্দিনের পুত্র। বুধবার দুপুরে জাকারিয়া প্রতিবেশী ফজলু মিয়ার গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে জাকারিয়া তাদের প্রতিবেশী ফজলু মিয়ার গাছের কাঁঠাল পাড়তে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই জাকারিয়া খুন হন ও আহত হয়েছেন ১৫ জন । আহতদের করিমগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্স ও কিশোরগঞ্জ জেলাসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আকতারুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,