একরামকে গুলিকারী রাসেল গ্রেপ্তার

Feni_District_Map_Bangladesh46-311x186ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যায় জড়িত থাকার অভিযোগে ইঞ্জিনিয়ার রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের একাডেমিক এলাকার নূরিয়া মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, একরাম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের ১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দিতে রাসেলের নাম উল্লেখ করা হয়েছে। একরামকে কুপিয়ে আহত করার পর রাসেল তাকে পিস্তল দিয়ে গুলি করে।

ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাসেলের বিরুদ্ধে একরাম হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যানুযায়ী সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।”

গত ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হককে গাড়ির ভেতরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,