সাভারে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিককে ‘ধর্ষণ’

রোববার সকালে ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, ওই শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শাহাবুদ্দিন (৫৬) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা এলাকার মৃত মালেকের ছেলে।

ওসি মোস্তফা কামাল জানান, রানা প্লাজার সপ্তম তলার নিউ ওয়েভ স্টাইল লিমিটেড কারখানায় কাজ করতো মেয়েটি। রানা প্লাজা ধসের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য সহযোগিতাও পেয়েছে।

ধসের পর ওই শ্রমিক সাভারে তার এক স্বজনের বাসায় থাকতেন।

savar+map

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাকে মোবাইলে ফোন করে শাহাবুদ্দিন জানায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদেরকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। এ খবর শুনে তাৎক্ষণিকভাবে শাহাবুদ্দিনের দেয়া ঠিকানায় যায়।

“শাহাবুদ্দিন সাহায্য দেয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া নেয়া ব্যাংকলোনি মহল্লায় আমীর উদ্দিন হাজির বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে শুক্রবার ভোরে বের করে দেয়।”

পরে স্বজনদের জানালে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা (নং-১২) দায়ের করা হয়। পুলিশ রাতেই ধর্ষক শাহাবুদ্দিনকে গ্রেপ্তারর করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ  বলেন, ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য  সকালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,