সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং আরও ৬ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

রোববার (৮ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবের আল-হিমনা এলাকায় গত ৬ নভেম্বর দিবাগত রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় একই সঙ্গে তিনটি পরিবারের সাতজন সদস্যের প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। বিশেষ করে একই পরিবারের চারজন এবং অন্য দুই পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নিহতদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান ও তাঁর তিন সন্তান বুশরা, ইয়াসির ও ইয়াযান; আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া এবং ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি। দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে কয়েকজনের অবস্থা ও চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিদেশের মাটিতে তাঁদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন কোনোভাবেই অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সে বিষয়ে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরো দেখুন

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭

ভাঙ্গায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘মাদককে না

নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইলের জাতীয় সমবায় দিবস পালিত জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “করবো সমবায় গড়বো দেশ,