সেবা ওমেন ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:

মোহাম্মদপুর টাউন হল মাঠে আজ ১১ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ২০২৬। লায়ন্স ক্লাব অব ঢাকা খামারবাড়ি ও সেবা ওমেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বক্ষব্যাধি, হৃদরোগ, চক্ষু, চর্ম, গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এ কে এম গোলাম ফারুক, জেলা গভর্নর, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার চন্দন গোমেজ, সিএসসি, অধ্যক্ষ, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল।

এছাড়াও উপস্থিত ছিলেন সেবা ওমেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানিয়া শারমিন, সেক্রেটারি হালিদা পারভিন, ভাইস প্রেসিডেন্ট নাজমা সরকার, আফলাতুন নাহার এবং নাজনিন সুলতানা, সুরাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজল ইসলাম, শাহিন সুলতানা মুনা, জনপ্রিয় কণ্ঠশিল্পী নাদিরা মুক্তা, সাবিকুন ফেরদৌস, বিভিন্ন বিভাগের সম্মানিত চিকিৎসক, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
IMG 20260111 WA0039
প্রধান অতিথির বক্তব্যে লায়ন এ কে এম গোলাম ফারুক বলেন,
“চিকিৎসা একটি মানবিক সেবা। দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজ ও মানবতার কল্যাণ সাধন করা যায়। সেবা ওমেন ফাউন্ডেশন এ ধরনের মহৎ কাজ নিয়মিতভাবে করে যাচ্ছে—যা সত্যিই প্রশংসনীয়।”
IMG 20260111 WA0042
সেবা ওমেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানিয়া শারমিন বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে পেরেছি।”
IMG 20260111 WA0043
সংগঠনের সহ-সভাপতি আফলাতুন নাহার বলেন,
“শুধু ফ্রি চিকিৎসা নয়, স্বাস্থ্যবিধি মেনে উন্নত ও স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
IMG 20260111 WA0041
আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সেবা ওমেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হালিদা পারভিন।
উল্লেখ্য, পুরো ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পটি সরাসরি সম্প্রচার করে আরজে সাইমুর রহমানের পরিচালনায় স্বদেশ টিভি।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা মিডিয়া প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি ব্রাদার চন্দন গোমেজ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।