রামপুরায় ইউনিকর্ন গ্রুপের কর্পোরেট অফিস উদ্বোধন

রামপুরার ডিআইটি রোডে ইউনিকর্ন গ্রুপের কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মো. মাসরুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডিরেক্টর আহসান হাবিব ফাহিম। সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশন এর তাফসীরকারক, সঞ্চালক ও উপস্থাপক সূফী মহিউদ্দীন খান ফারুকী।

বক্তব্য দেন অল ব্রডকাস্টার কমিউনিটি (এবিসি)-এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার, নিজের বলার একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশন ডিভিশনের কর্মকর্তা মো. মনির হোসাইন, মার্কেন্টাইল ব্যাংক রামপুরা শাখার এফভিপি শওকত হোসেন, ইউসিবি ব্যাংকের এফভিপি গাজী আশরাফুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সাবেক এসএভিপি মো. মিজানুর রহমান এবং হাসনাবাদ কথাচিত্রের পরিচালক মামুনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকর্ন গ্রুপের গ্রুপ ডিরেক্টর অতশী আক্তার, ইভানা আক্তার, রুমা আক্তার, হেড অব সেলস মো. সামেদ পারভেজসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন কর্পোরেট অফিস থেকে তুরস্ক, চীন, জাপান ও কোরিয়া থেকে আমদানীকৃত লিফট সেবা, ইন্টেরিয়র সল্যুশন, জেনারেটর ও সাবস্টেশন সেবা প্রদান করবে ইউনিকর্ন গ্রুপ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।