গানের পর এবার অভিনয়ে নাম লেখালেন জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান

গানের জগতের পরিচিত মুখ হৃদয় খান এবার ভিন্ন এক পরিচয়ে তার ভক্তদের সামনে হাজির হলেন। দীর্ঘদিন গান দিয়ে শ্রোতাদের মন জয় করার পর অভিনয়ে পা রাখলেন এই শিল্পী।

সম্প্রতি হৃদয় খান অভিনীত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটির পরিচালকও তিনি। এতে তার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা।

‘ট্র্যাপড’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কিছু দৃশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে হৃদয় লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।’

এই স্বল্পদৈর্ঘ্যে উঠে এসেছে, নিউইয়র্কে হৃদয় নামের এক যুবক কিভাবে আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যের মধ্য দিয়ে ট্র্যাপডের গল্প এগিয়েছে।

নতুন কাজ নিয়ে হৃদয় জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ট্র্যাপড’। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে এ শিল্পী জানান, নতুন এই গল্পটি তার জীবন থেকেই তৈরি করা হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে হৃদয় আরও বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, আমার সিনেমাটি সবাই পছন্দ করবে।’ এই শর্ট ফিল্মটিতে হৃদয় খান, মোনালিসা সহ নিউইয়র্কের স্থানীয় শিল্পীরাও অভিনয় করেছেন বলে জানা গেছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।