ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দারুল ইহ্সান ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের দুধ পান করিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান কর্মসূচীর উদ্বোধন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, আদর্শ পুষ্টিকর খাদ্য দুধের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা ও প্রাণিসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচী শিক্ষার্থীদের নিয়মিত দুধ পানে উৎসাহিত করবে। দুধের পুষ্টিগুণ সম্পর্কে তাদের সচেতনতা বাড়বে। এছাড়া প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছা. হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ও মাদ্রাসার সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দুধ একটি আদর্শ খাদ্য। শিশুরা দুধ পান করলে তাদের মেধার উন্নয়ন ঘটবে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিশুরা অনেক সময় দুধ খেতে চায় না এই কর্মসূচী তাদের দুধ পানের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।

মনিরুজ্জামান মনির

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।