সিএমভি ছুঁয়েছে ১০ মিলিয়নের মাইলফলক

নাটক ও গান প্রকাশে অনেক দিন ধরেই দেশের শীর্ষ প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)। শুরু থেকেই প্রতিষ্ঠানটি গুণগত মানের কনটেন্ট তৈরি ও প্রকাশের বিষয়ে সচেতন। যাদের লক্ষ্য বৈশ্বিক বাজারে বাংলাদেশের নাটক ও গান ছড়িয়ে দেওয়া।

তারই প্রতিধ্বনি হিসেবে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএমভি মিউজিক’ সম্প্রতি অতিক্রম করেছে ১০ মিলিয়ন ফলোয়ারের বিশাল মাইলফলক। যে মাইলফলক সচরাচর ছোঁয়ার ঘটনা ঘটে না নাটক ও মিউজিক ইন্ডাস্ট্রিতে। খোঁজ নিয়ে জানা গেছে, সিএমভি’র বাইরে এর আগে একমাত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অতিক্রম করেছিলো ঈগল মিউজিক।

সে হিসেবে সিএমভি’র এই অর্জন ইন্ডাস্ট্রির জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা।

সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু এমন অর্জনে দারুণ স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দর্শক-শ্রোতারাই আমাদের সম্পদ। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবের ফলোয়ারদের নিরন্তর সাপোর্টের কারণেই এই ইন্ডাস্ট্রি টিকে আছে। আমি মনে করি, ফেসবুকের এই ১০ মিলিয়ন ফলোয়ারই আমাদের মূল শক্তি। তাদের কথা ভেবে আমরা প্রতিনিয়ত ভালো ভালো কনটেন্ট তৈরির উৎসাহ পাই। ধন্যবাদ জানাই প্রিয় ফলোয়ারদের।’

জানা গেছে, বরাবরের মতো এই ঈদেও সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে অন্তত একডজন বিশেষ কনটেন্ট। যা চাঁদরাত থেকে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।