কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে খুঁজছিলেন আতিক

আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে থাকেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। তখন কাউকে না দেখে পরিবার কেমন আছে জানতে চান আইনজীবীর কাছে।

সোমবার সকাল ১০টার দিকে আমির হোসেন আমু, আতিকুল ইসলাম, সাদেক খান, পুলিশ কর্মকর্তা শাহেন শাহসহ আসামিদের বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পড়িয়ে আদালতে তোলা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের কাছে যান।

তখন সাবেক মেয়র আতিক তার আইনজীবীকে বলেন, ‘সবাই কেমন আছে?।’ উত্তরে আইনজীবী হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, ‘সবাই ভাল আছে।’ এরপর আইনজীবীকে আরও কিছু বলার চেষ্টা করেন আতিক। কিন্তু মানুষের ভিড় ও শব্দ বেশি থাকায় তা সম্ভবত হয়নি। তখন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা উঁচু করে কাউকে খুঁজতে থাকেন।

পরে তাকে বাড্ডা থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউ ১০০ ফিট রোডস্থ ফরাজী হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নেন কিশোর মো. সোহাগ মিয়া (১৬)। বিকাল সাড়ে চারটার দিকে আসামিদের ছোড়া গুলি তার বাম কান দিয়ে ঢুকে মাথায় পেছনে দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় তার মৃত্যু হয়। পরে গত ২০ আগস্ট ৯১ জনকে আসামি করে ভাটারা থানায় হত্যা মামলা হয়।

গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনদিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেফতার হয় আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ঢাকা উত্তর সিটির মেয়রকে। যিনি ২০১৯ সাল থেকে মেয়রের দায়িত্বে ছিলেন। পরে গত বছরের ১৬ অক্টোবর তাকে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।