সুরমা ও কুশিয়ারায় বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধা, জামায়াতের প্রতিবাদ

বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতি বলা হয়, ‘সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর জিরো পয়েন্ট থেকে শুরু করে ৮০ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণের কাজে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সিলেটের দুটি বড় নদী সুরমা ও কুশিয়ারা নদীতে বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু করলে ভারতীয় বিএসএফ বারবার বাধা দিচ্ছে। এমনকি বাঁধ নির্মাণের কাজ বন্ধ না করলে সরাসরি গুলি ছোঁড়ার হুমকি দিচ্ছে। বিএসএফের হুমকিতে গত ৪ মাস যাবৎ ৩০টি স্থানে বাঁধ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। এ বাঁধ নির্মাণ না করতে পারলে আগামী বর্ষা মৌসুমে সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানি নগর অঞ্চলের ১৪/১৫ উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়ার আশঙ্কা করা রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণের জন্য ভারত বাংলাদেশকে কিছুতেই বাধা দিতে পারে না। বাংলাদেশের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে বাধা দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশকে বেড়িবাঁধ নির্মাণে বাধা প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আগামী বর্ষা মৌসুমের পূর্বেই ভারতের বাধা উপক্ষো করে সুরমা ও কুশিয়ারা নদীর জিরো পয়েন্ট থেকে শুরু করে ৮০ কিমি এলাকা পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে