নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনের স্থানীয় নির্বাচনে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নারীদের অংশগ্রহণ চাই না। আমরা নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চাই।

রোববার জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এ নারী সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সেখানে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে। নতুন রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অবস্থান কেমন হবে, নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমাদের যে দল আসবে সেটার এজেন্ডাতে নিয়ে আসব।

তিনি বলেন, শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভ‚মিকা ছিল না। গত ১৫ বছরে নারীদের খুন, গুম, ধর্ষণ করা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, নারীদের অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে ৫ আগস্ট খুনি হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের সামনে এখনো লড়াই বাকি রয়েছে। আমরা বলছি, নির্বাচন যেমন হবে, তেমন আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেখানে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা অর্পিতা শ্যামা দেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হুমায়ারা নূর, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা আশরাফা খাতুন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সংগঠক নিজাম, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা সেজুতি হুসাইন, জিনিয়া প্রমুখ।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে