হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনও সাড়া দেয়নি ভারত, স্মরণ করিয়ে দেবে ঢাকা

ছাত্রজনতার তীব্র গণআন্দোলনের মুখে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে নথিপত্র পাঠিয়েছে। দেশের রাজনৈতিক নেতৃত্ব এ বিষয়ে ভারতকে স্মারকপত্র দেবে।

এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার বিদেশি মিত্রদের সম্পৃক্ত করবে কিনা, জানতে চাইলে রফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

গত বছরের ২৩ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত তার মিশনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারিক কার্যক্রমে হাজির করতে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করে একটি ভারবাল নোট পাঠিয়েছিল।

রফিকুল আলম বলেন, ‘এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। আমরা ভারতের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।’

হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ ভারতে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম নিশ্চিত করেন, ঢাকা থেকে ভারতে পাঠানোর একটি ভারবাল নোটের (কূটনৈতিক চিঠি) সঙ্গে প্রয়োজনীয় সব নথিপত্র অন্তর্ভুক্ত ছিল।

ভারতকে সম্ভাব্য স্মারকপত্র দেওয়ার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘এটি একটি কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত।’

জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন দিল্লির ওপর হাসিনাকে প্রত্যর্পণের জন্য চাপ সৃষ্টি করবে কিনা, এমন আরেকটি প্রশ্নের জবাবে মুখপাত্র উল্লেখ করেন, ‘জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের ফলাফল যে কারও মনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’

রফিকুল আলম বলেন, তদন্ত থেকে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে জাতিসংঘের তথ্য-অনুসন্ধানকারী দল এই সিদ্ধান্তে পৌঁছেছে, রোম সংবিধির ৭ অনুচ্ছেদের অধীনে সংশ্লিষ্ট সময়ের মধ্যে মানবাধিকার লঙ্ঘন মানবতাবিরোধী অপরাধ।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে