জামায়াতপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তাদের অভিযোগ, নির্বাচনের মনোনয়পত্র কিনতে গেলে তাদের কাছে কাছে তা বিক্রি করেনি নির্বাচন কমিশন। এ সময় তাদের ওপর হামলা চালায় বিএনপিপন্থি আইনজীবীরা। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ৯টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন ছিল। এদিন জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল ৯টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ছয়টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। বাকি তিনটি পদে (সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সদস্য) মনোনয়ন চাইলে জামায়াতপন্থি আইনজীবীদের ওপর হামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।

আহতরা হলেন— নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জামায়াত নেতা অ্যাডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের ৬ নাম্বার ওয়ার্ডের সহসভাপতি অ্যাডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির।

জামায়াতপন্থি আইনজীবীদের অভিযোগ, নির্বাচন কমিশনে থাকা তিনজনই বিএনপিপন্থি আইনজীবী।

এ বিষয়ে জেলা ল ইয়ার্স কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের ল ইয়ার্স কাউন্সিল সবকটি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করতে গেলে তিনটি পদে মনোনয়ন বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো আমাদের তিন আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলার নেতৃত্ব দেয় বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট শরিফ সালাহউদ্দিন, মিজান মাষ্টার, মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান, আরিফ হোসেন, নাজমুল আহসান হোসেন মুন্না ও তৌফিক হোসেন মুন্না।’

আহত পিপি অ্যাডভোকেট রুহুল আমিন বলেন,‘আমরা একটি সুন্দর নির্বাচনের জন্য প্যানেল দিয়েছিলাম। তবে মনোনয়ন ফরম কিনতে গেলে বিএনপিপন্থি উগ্র আইনজীবীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

অভিযোগের বিষয়ে শরীফ সালাহউদ্দিন বলেন, ‘আমাদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমরা কোনো হামলা করিনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন,‘জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়ন দাখিল করে গিয়েছেন। তাদের ওপর হামলার ঘটনায় আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তিনটি পদে মনোনয়ন বিক্রি করেনি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

পটুয়াখালী জেলা জামাতের আমির ও নির্বাচনের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, ‘সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্বাচন তো এজন্য একটু মারামারি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা তো নির্বাচনে অংশ নেওয়ার সাহসই পায় নাই। আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণে মিটিংয়ে বসবো।’

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামাত ও অন্যান্য দলের সদস্যরা ফরম কিনতে গেলে তাদের বাঁধা দেয় একটি গ্রুপ। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়। একজন আইনজীবী হিসেবে আমি এই পরিস্থিতির কোনভাবেই সমর্থন করি না।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,