কবে দেশে ফিরছেন খালেদা জিয়া, যা জানালেন চিকিৎসক

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এখানকার চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন, তখনই তিনি দেশে ফিরবেন।

মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝেমধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, সেগুলো করানো হচ্ছে। চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন।

ডা. জাহিদ আরও বলেন, বাসায় ওনার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে

আরো দেখুন

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন