‘সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান’

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। তার দাবি, লন্ডনে বসে আন্দোলন সফল করেছেন তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই দাবি করেন।

কামরুল হুদা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার ক্ষেত্রে কোনো সমন্বয়ক নয়, একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তিনি লন্ডনে বসে আমাদের দিয়ে এ আন্দোলন সফল করেছেন। তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্ট বিপ্লব সফল হয়েছে।’

বিএনপির স্থানীয় এ নেতা আরও বলেন, ‘এখন নতুন শব্দ সমন্বয়ক। তারা দাবি করে ৫ থেকে ১০ দিনে নাকি তারা দেশ স্বাধীন করেছে। অথচ, তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করেছেন। এ আন্দোলন ৫ থেকে ১০ দিনের বিক্ষোভের ওপর নির্ভরশীল ছিল না। বরং বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ সফল হয়েছে। তারা (সমন্বয়ক) ১৯৭১ কে অস্বীকার করতে চায়। ১৯৭১ সালের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বগাথাই হলো ১৬ ডিসেম্বর।’

১৬ ডিসেম্বরকে বিতর্কিত করা যাবে না জানিয়ে কামরুল হুদা বলেন, ‘যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই আজ বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব