ফাইনালে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশালবিপিএলের মেগা ফাইনালে টসভাগ্য পক্ষে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। Advertisement এবারের ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে বরিশাল। অন্যদিকে ২০১৩ সালের পর এবারই প্রথম ফাইনালের দেখা পাওয়া চিটাগং কিংস শিরোপা নিতে চায় চট্টলায়। চলতি আসরে হেড-টু-হেডে চিটাগংয়ের চেয়ে এগিয়ে বরিশাল। লিগ পর্ব এবং প্লে-অফ মিলিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিতে শেষ হাসি ছিল তাদের। প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফাইয়ারে তো মোহাম্মদ মিঠুনের দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল তামিমের বরিশাল। সবমিলিয়ে ফাইনালে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছেন তামিম-মাহমুদউল্লাহরা। অন্যদিকে প্রায় এক দশক পর ফাইনালের দেখা পাওয়া চিটাগং চমক উপহার দিতে তৈরি। ফরচুন বরিশাল একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি। চিটাগং কিংস একাদশ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হুসেইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

বিপিএলের মেগা ফাইনালে টসভাগ্য পক্ষে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম

এবারের ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে বরিশাল। অন্যদিকে ২০১৩ সালের পর এবারই প্রথম ফাইনালের দেখা পাওয়া চিটাগং কিংস শিরোপা নিতে চায় চট্টলায়।

চলতি আসরে হেড-টু-হেডে চিটাগংয়ের চেয়ে এগিয়ে বরিশাল। লিগ পর্ব এবং প্লে-অফ মিলিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিতে শেষ হাসি ছিল তাদের। প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফাইয়ারে তো মোহাম্মদ মিঠুনের দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল তামিমের বরিশাল।

সবমিলিয়ে ফাইনালে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছেন তামিম-মাহমুদউল্লাহরা। অন্যদিকে প্রায় এক দশক পর ফাইনালের দেখা পাওয়া চিটাগং চমক উপহার দিতে তৈরি।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগং কিংস একাদশ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হুসেইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে