ন্যান্সির গানে মডেল মেয়ে রোদেলা

বিনোদন জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির গানে এবার মডেল হলেন মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। যদিও মেয়ে রোদেলা নিজেও গানের পাশাপাশি নাচের তালিম নিয়েছেন। আগ্রহ আছে অভিনয় ও মডেলিংয়েও। সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মায়ের গানে মডেল হলেন রোদেলা। খুব শিগগির ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রচার বলে জানা গেছে।

ন্যান্সির গাওয়া ‘তোমারই আছি’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন ইব্রাহিম মাহাদি। গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। এ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। সে গানেরই মডেল হিসাবে দেখা যাবে মার্জিয়া বুশরাকে। এ বিষয়ে ন্যান্সি বলেন, মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকে। তাদের উদ্যোগেই ভিডিওটি তৈরি হয়েছে।

এ কণ্ঠশিল্পী বলেন, গানটি তৈরি করার পর মনে হচ্ছিল, একটি ভিডিও হলে ভালো লাগবে। তারকা শিল্পীদের নিয়ে ভালো মানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে আমার মেয়ে রোদেলা ও মাহাদি গানটির ভিডিওর উদ্যোগ নিল। তৈরি হলো ভিডিওটি।

ন্যান্সি বলেন, নতুন হিসেবে দুজন মানুষ নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে একটি ভালো ভিডিও বানানোর। আমি মাঝে মধ্যে ভিডিওটা একা একাই দেখছি। আমার কণ্ঠের গান আর স্ক্রিনে আমার মেয়ে। সে এক দারুণ অনুভূতি। বলে বোঝানো যাবে না বলেও জানান এ সংগীতশিল্পী।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,