ইংল্যান্ডকে ২৪৮ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপাকে ভারতীয় ক্রিকেট দল। ৫.২ ওভারে ১৯ রানেই দুই ওপেনার জসবি জয়োসওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত।
দলের হাল ধরার চেষ্টা করছেন শুভমান গিল ও স্রেয়াশ আইয়ার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৫৯ রান। ১১ ও ২৩ রানে ব্যাট করছেন শুভমান ও স্রেয়াশ।
বৃহস্পতিবার ভারতের নাগপুরে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড।
উদ্বোধনী জুটিতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৮.৫ ওভারে ৭৫ রানের জুটি গড়েন বেন ডাকেট ও ফিল স্লট। এমন উড়ন্ত সূচনার পরও মাত্র ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ইংল্যান্ড।
মাত্র ২৬ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করে রান আউট হয়ে ফেরেন ফিল স্লট। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন বেন ডাকেট ও হ্যারি ব্রুকস।
বেন ডাকেট ২৯ বলে ৬টি বাউন্ডারিতে ৩২ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি হ্যারি ব্রুকস।
দলীয় ১১১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন জো রুট। তিনি ১৯ রানে ফেরেন। ১৭০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন জস বাটলার। তিনি ৬৭ বলে চার বাউন্ডারিতে ৫২ রান করে ফেরেন।
শেষ পর্যন্ত জ্যাকব ব্যাটলের ৫১ রানের সুবাদে ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।