সৃজিত প্রসঙ্গে কিছুই বলতে চান না মিথিলা!

বিনোদন জগতের এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে মিথিলার সাবেক স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনা-সমালোচনায় অভিনেত্রী।

Advertisement

কিন্তু সেই সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা। সেই সংসার সুখেরই চলছিল তাদের, কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসার অতীত হয়ে গেল। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না অভিনেত্রী। ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন। এমনকি শোনা যায় বিচ্ছেদ চর্চাও।

যদিও অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। অনেকেরই প্রশ্ন—আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা? এর আগে সৃজিতও সাবেক প্রেমিকাকে বুকে টেনে ‘অতীতের হিসাব-নিকাশ’ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে!

সম্প্রতি সিনেমার কাজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন মিথিলা। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়ে প্রশ্ন করা হলে, তার উত্তর দিতে নারাজ অভিনেত্রী। মিথিলা স্পষ্ট জবাব দেন— এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না ।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারের একপর্যায়ে সৃজিতের কথা উঠতেই মিথিলা জবাব দেন— আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে, এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সে জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এ বিষয় নিয়ে কোনো কথা বলব না।

মিথিলা বলেন, ‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, তা নিয়ে কথা বলতে পারেন।

উল্লেখ্য, মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’য় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফএস নাঈম।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী