ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন, দেখুন ছবিতে

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ৮টার দিকে শত শত মানুষ সেখানে গিয়ে ভাঙচুর শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও মানুষ যোগ দেন। ভাঙচুরের একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে বাড়ির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়। পরে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা হয়। রাতে কিছুটা বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবার ভাঙা শুরু হয়েছে। ছবিতে দেখুন ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের চিত্র।

বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বাড়িটির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা গুঁড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দৃশ্য।

সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে আনা হয়েছে ক্রেন।

রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জ্বলছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আঙিনা, দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে পড়েছে জনতা।

ধানমন্ডি ৩২ নম্বরের একটি দেয়াল ভাঙছে বিক্ষুব্ধ জনতা।

শেখ মুজিবুর রহমানের বাড়ির একটি জানালা ভাঙা হচ্ছে।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলছে জনতা।

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভেতরে ভাঙচুর চলছে।

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে জড়ো হন শত শত বিক্ষুব্ধ মানুষ।

ভাঙচুরের এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব