হাসিনার ভাষণের সময় অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাতে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

পতিত ফ্যাসিস্ট এই শাসকের এমন ঘোষণার প্রতিবাদ জানাতে ভাষণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পর ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লীতে বসে ভাষণ দেওয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছেন হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ৯টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। আগামীকাল রাত ৯টায় (বুধবার) বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানানো হচ্ছে। আশা রাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থি ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।’

এ ছাড়া গতকাল রাতে দেশের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশেও একটি পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে লেখা হয়, ‘যে সব মিডিয়া আগামীকাল (বুধবার) হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব।’

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও শেখ হাসিনার ভাষণের বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে