বইমেলায় আরিফ মজুমদারের নতুন বই ‘চতুর্দিকে খুনি’

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’। গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে সূর্যোদয় প্রকাশন থেকে ( স্টল নম্বর- ১৫০ )। রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে গল্পগ্রন্থটি।

‘চতুর্দিকে খুনি’ গল্পগ্রন্থটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। মুদ্রিত মূল্য ২০০ টাকা। আরিফ মজুমদারের লেখা পাঠকপ্রিয় উপন্যাস- ‘দুই জীবনের দহন’ ও ‘অনাকাঙ্ক্ষিনী’। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্যপাতায় প্রকাশিত হয়েছে তার লেখা গল্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজধানী ঢাকায় জীবনযাপন হলেও জন্মস্থান চাঁদপুর সদর। তার শৈশব ও কৈশোর কাটে গ্রামের শ্যামল-সবুজ পরিবেশে। সাহিত্যের বই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। আরিফ মজুমদারের লেখায় মানবমনের আনন্দ-বেদনা, মধ্যবিত্তের টানাপোড়েন, গ্রাম বাংলার সমাজ-বাস্তবতার চিত্র, সর্বোপরি নাগরিক সমাজের বিদ্রুপাত্মক আচরণ শব্দে শব্দে মূর্ত হয়ে উঠতে দেখা যায়। ভাষাগত সারল্য ও সাবলীলতা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। লেখালেখির কারণে পেয়েছেন- প্রজন্ম লেখক সম্মাননা স্মারক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা-২০২২।

লেখকের মতে, প্রতিনিয়ত কত রকম গল্পের জন্ম মানুষের জীবনে, সেইসব গল্পের মধ্যে চলমান সমাজ ও রাষ্ট্রকে চিহ্নিত করা যাচ্ছে। দশটি ছোটগল্প নিয়ে এই গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’। গল্পগুলোর চরিত্রে যে মানুষগুলো, তাদের জীবনকে যেন তাড়িয়ে বেড়াচ্ছে অদৃশ্য খুনিরা! জগত সংসারে একেকজন খুন যেন একেক ভাবে! কেউ খুন প্রেমে বা ক্ষেভে বা নিঃসঙ্গতায় ভুগে, কেউ বা খুন ঘাতকের হাতে। কোনো একটি গল্পও যদি পাঠকদের সামান্য তৃপ্ত করে, তবেই বেড়ে যাবে লেখকের ভালোলাগার অনুভূতটুকু।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।