ছাত্র আন্দোলনে নিহত জিশানের পরিবারের পাশে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি, নগদ অর্থ প্রদান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে
নিহত জিশানের পরিবারের পাশে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি, নগদ অর্থ প্রদান করে সহায়তা

রূপগঞ্জ প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রুপগঞ্জ ওয়ান ফ্যামিলি।

গত শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও কুরিয়ান নাগরিক জিনাহ উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয়।

এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের ও ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে পতন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবনকে বাজি রেখে যে শ্রম দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ওই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে গিয়ে অনেক ছাত্র প্রাণ দিয়েছেন। ওই ছাত্র আন্দোলনে কুরিয়ান নাগরিক জিনাহ গুলশান ক্লাবে ছিলেন। ওই সময় গুলশান ক্লাবের স্টাফদের দিয়ে বিশুদ্ধ পানিসহ খাবার সামগ্রী বিতরণ করিয়েছিলেন জিনাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে বলেও মন্তব্য করেন সেলিম প্রধান ।

এ সময় কুরিয়ান নাগরিক জিনাহ বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবারকে কিছু একটা ব্যবস্থা করার জন্য কুরিয়ার সরকারের কাছে আবেদন জানাবো। আশা করি কিছু একটা ব্যবস্থা হবে।

এ সময় জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন, আমার ছেলে জিসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়মিত আন্দোলনে ছিলেন। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করেই গত ৩০ জুলাই রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জিসানকে হত্যা করে

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।