হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইইউ

ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন।

তবে অরবানের এ সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপিয় নেতারা। তারা অরবানকে শাস্তি দিতে চান।

আর সেই শাস্তি হিসেবে ইউরোপিয় নেতারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

সোমবার মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সংবাদ মাধ্যমটি বলছে, হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে।

পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্সসহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপিয় ইউনিয়নের একজন কূটনীতিকের বরাত দিয়ে পলিটিকো বলেছে, একই সময়ে যদি জোসেপ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে।

উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ আগস্ট বুদাপেস্টে ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠানের কথা রয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,