কোপা ফাইনালে মেসিদের দেখতে খরচ ৭৮ লাখ টাকা!

আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের হাতছানি। অন্যদিকে ২৩ বছর পর কোপার শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ কলম্বিয়ার। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে এখন টিকিট সংগ্রহে ব্যস্ত এই দুই দেশের ফুটবলপ্রেমীরা।

হেভিওয়েট আর্জেন্টিনার সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়ার এই ফাইনাল দেখতে মোটা অঙ্কের অর্থ খসাতে হবে ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এবারের কোপা আমেরিকার ফাইনাল দেখতে খরচ করতে হবে সর্বনিম্ন ২ হাজার ১৩৭ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা।

২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের পর শিরোপার হ্যাটট্রিক করতে মুখিয়ে আর্জেন্টিনা। অন্যদিকে প্রায় দুই বছর এবং ২৮ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়াও এবার স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখতে মরিয়া।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল দি মারিয়া। এছাড়া ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত যদি খেলা চালিয়ে না যান, তাহলে এটাই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সবমিলিয়ে এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,