ট্রাকের নিচে চাপা পড়া দুই শিশুকে উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু। সংবাদ পেয়ে ছুটে আসেন নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে মাটি কেটে শিশু দুটিকে উদ্ধার করে আনেন তারা। এরপর তাদের নিয়ে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুজনই সুস্থ আছে বলে জানান, নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া শিশুরা হলো, টগরইল গ্রামের সুমনের ছেলে হিমেল (১০) ও রুহুল আমীনের ছেলে আসাদুল (০৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টগরইল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল। এমন সময় নাচোলের দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকান ঘর ভেঙ্গে ঢুকে পড়ে এবং দোকানে সামনে বাঁশের মাচাং এ বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নিচে। শুধু মাথা দেখা যাচ্ছিল তাদের। এমন পরিস্থিতিতে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ারসার্ভিস এসে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় শিশুদের উদ্ধার করেন।

এসময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় বিশাল যানজটের। পরে নাচোল ও নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত শিশুরা সুস্থ রয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,