পাকিস্তানে বিমানবন্দরে অবতরণকালে সৌদি বিমানে আগুন, অতঃপর…

পাকিস্তানের পেশাওয়ার বিমানবন্দরে সৌদি আরবের একটি বিমান অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিমানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বৃহস্পতিবার পেশাওয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও এ ঘটনায় ২১ জন ক্রু ও ২৭৬ যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন।

পাকিস্তানের সামা টিভির খবর অনুযায়ী, এসভি-৭৯২ বিমানটি সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে পাকিস্তানের পেশাওয়ারে পৌঁছায়। বিমানটি অবতরণের সময়ই এর ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপক কর্মীরা তাৎক্ষণিকভাবে সাড়া দেন এবং বিমানের আগুন নেভাতে সক্ষম হন।

এ সময় ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে ধীরে ধীরে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। সৌভাগ্যক্রমে যাত্রী বা ক্রু সদস্যদের মধ্যে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাকিস্তান সিভিল আভিয়েশন কর্তৃপক্ষের এক বিবৃতি মতে, বিমান ট্রাফিক কন্ট্রোলাররা বিমানের বাম ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া ও আগুনের ঝলকানি দেখতে পান এবং পাইলটদের সতর্ক করেন। তারা বিমানবন্দরের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসকেও খবর দেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস দ্রুত পৌঁছায় এবং ল্যান্ডিং গিয়ারের আগুন দ্রুত নেভাতে সক্ষম। এর ২৭৬ জন যাত্রী এবং ২১ জন ক্রু সদস্যকে একটি স্ফিত স্লাইড দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সৌদি আরব ও বিমান কর্তৃপক্ষ উভয় তরফেই জানানো হয়েছে, বিমানে আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানটিকে থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত বিমানটিতে যান্ত্রিক কাজ করা হচ্ছে। যাবতীয় ত্রুটি সারিয়ে ফেলার বন্দোবস্ত করা হচ্ছে। এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরিদর্শন এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষাসহ মেরামত করা হচ্ছে।

এদিকে পেশোয়ার বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরটি চালু রয়েছে এবং সব ফ্লাইটই নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,