গাজার স্কুলে ইসরাইলের হামলা, যা বললেন মালালা

গাজার আরেকটি স্কুলে ইসরাইলি হামলার পর পাকিস্তানের নোবেল বিজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজাই আবারও গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। খবর জিও টিভির।

সোমবার (৮ জুলাই) ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১৬ জন নিহত এবং বহু শিশু ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

এর পরই বিষয়টি নিয়ে ইউসুফজাই এক্স-এ একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, ‘গাজার আরও একটি স্কুলে ইসরাইল হামলা চালিয়েছে যা দেখে আমি বিধ্বস্ত। আমরা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য অসাড় হয়ে উঠতে পারি না এবং নিরপরাধ মানুষের ক্ষতি থেকে দূরে থাকতে পারি না।’

পোস্টে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য জরুরি আহ্বান পুনর্ব্যক্ত করেন মালালা।

বিবিসি বলছে, অন্তত সাত হাজার উদ্বাস্তু ভবনটি আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত। বার্তাসংস্থা এএফপিকে এক নারী ইসরায়েলি হামলায় সেখানকার শিশুরা কীভাবে নিহত হয়েছে তার বর্ণনা দিয়েছেন।

তিনি বলেন, শিশুরা কোরআন পড়ছিলেন, সেইসময় হামলা চালানো হয়। এ নিয়ে কোনো ধরনের সতর্ক ছাড়াই স্কুলটিতে চারবার হামলা চালানো হলো বলে জানান এই নারী।

গত বছরের অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,