এবার ইসরাইলে সরকার পতনের ডাক

স্বাধীনতাগামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার তেলআবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে সব ইসরাইলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

এক ইসরাইলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এ স্বাধীনতাগামী সংগঠনটি জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন তারা বলেন, ইসরাইলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল, সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে।

জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না।

তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না। তিনি ইসরাইলকে সাফল্যও পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,