ফেসবুক বিভ্রাটের শিকার ৫ লাখের বেশি ব্যবহারকারী

হঠাৎ উধাও ফেসবুক। বিভ্রাটের শিকার প্রায় ৫ লাখের বেশি ব্যবহারকারী। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন তারা। মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাব বলছে, বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগ–আউট হয়ে যাওয়াসহ নানা সমস্যা মুখে পড়েছেন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী।

তবে ডাউনডিটেক্টরের হিসাবে মেটার মালিকানাধীন তথ্য আদানপ্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়নি। ফেসবুকের প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহার নিয়েও কোনো বিভ্রাটের কথা জানাননি ব্যবহারকারীরা।

মঙ্গলবার রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছে না বলে বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন। এমনকি যারা ফেসবুকে লগইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান। মেসেঞ্জার থেকেও লগ–আউট হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,