মনোনয়নপত্র জমা দিলেন ডলি সায়ন্তনী

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকালে পাবনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

সূত্রমতে, ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগরে এবং তার শিশুকাল থেকে তারুণ্যের পুরো সময় কেটেছে পাবনা শহরে। পাবনা শহরের সোনাপট্টিতে বড় ভাই বাদশা বুলবুল, ছোটবোন পলি সায়ন্তনীসহ পরিবারের সবাই থাকতেন। ডলির মা নিজেও ছিলেন সংগীত শিল্পী।

৯০-এর দশকে তাদের পরিবার ঢাকায় চলে যায় এবং এরপর থেকেই ভাইবোনের সংগীতের খ্যাতি দেশময় ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় ডলি সাংবাদিকদের বলেন, আমি কখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ বেশ কয়েকটি দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week