শিকলবন্দী হয়ে মিশা বললেন, নিজেকে ভাঙতে চাই

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। খল চরিত্রে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তাকে ওটিটিতেও দেখা যাচ্ছে। এছাড়া এখন নাটকেও নিয়মিত তিনি। পর্দায় খারাপ মানুষের চরিত্রে দেখা গেলেও ইদানিং তার চরিত্রে ভিন্নতা এনেছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি লুক নিজের ফেসবুকে পোস্ট করে মিশা সওদাগর লিখেছেন, ‘অসহায়’। তাতে দেখা যায়, মিশা সওদাগরের মাথার চুলগুলো এলোমেলো, পরনে ছেঁড়া পাঞ্জাবি আর হাতে-গলায় শিকল। তবে এটা কোনো সিনেমার দৃশ্য নাকি ওয়েব সিরিজের লুক, তা স্পষ্ট করেননি এই অভিনেতা।

বিষয়টি জানতে চাইলে মিশা সওদাগর বলেন, ‘লুকটি কীসের সেটা নিয়ে এখনই বলতে চাই না। তবে দারুণ একটি চমক নিয়ে আসছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এভাবেই নিজেকে ভাঙতে-গড়তে চাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, একটি নাটকের জন্য মিশা সওদাগরের এই বেশ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিশা সওদাগরের ডজন খানেরক সিনেমা। এরমধ্যে নির্মাতা বদিউল আলম খোকনের ‘আগুন’, শাহীন সুমনের ‘কুস্তিগির’ শুটিং শেষ করেছেন মিশা। এছাড়া দেবাশীস বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, মোহাম্মাদ ইকবালের ‘রিভেঞ্জ’-‘ডেড বডি’, রায়হান খানের ‘পায়েল’, রোমানের ‘লিপস্টিক’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার’ শুটিং শুরু করেছেন এই খল অভিনেতা। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন সানী সানোয়ার পরিচালিত নতুন ছবি ‘এশা মার্ডার’ সিনেমায়।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week