লঙ্কানদের ২৭৯ রানে আটকে দিল বাংলাদেশ

র্টস ডেস্ক

আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:৩০

–
অ
+
প্রথম ওভারেই মুশফিকুর রহিম ক্যারিয়ারের অন্যতম সেরা ক্যাচটা তালুবন্দি করেন। সাকিবের বুদ্ধিমত্তায় ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেল ম্যাথুস। মুশফিক স্টাম্প তুলে একটি স্টাম্পিংও করেছেন। বাংলাদেশের পক্ষে আসা ওই তিন মুহূর্ত ঠেলে সেঞ্চুরি করেছেন লঙ্কান ব্যাটার চারিথা আশালঙ্কা। তারপরও লঙ্কানদের ২৭৯ রানে অলআউট করেছে বাংলাদেশ।

দিল্লিতে টস জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। উইকেট-কন্ডিশন বিচার করে পেসার মুস্তাফিজের জায়গায় একাদশে ঢোকেন তানজিম হাসান সাকিব। বল হাতে নিয়ে প্রথম ওভারেই উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। কুশল পেরেরার (৪) খেলা শট ‘এজড’ হলে লাফিয়ে তালুবন্দি করেন মুশফিক।

এরপর শ্রীলঙ্কা ৬৬ ও ৭২ রানে হারায় দলের দুই সেট ব্যাটার কুশল মেন্ডিস ও পাথুন নিশাঙ্কাকে। তিনে নামা অধিনায়ক মেন্ডিসকে (১৯) বোল্ড করেন তানজিম। ওপেনার নিশাঙ্কাকে তুলে নেন অধিনায়ক সাকিব। ডানহাতি ওপেনার নিশাঙ্কা খেলেন ৪১ রানের ইনিংস। ওই ধাক্কা সাদিরা সামারাবিক্রমা ও চারিথা আশালঙ্কা ৬৩ রানের জুটিতে সামাল দেন।

এরপরই বড় ধাক্কাটা খায় শ্রীলঙ্কা। ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে দলের ১৩৫ রানে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। সাকিবের বলে সামারাবিক্রমা ৪২ বলে ৪১ রানের ইনিংস খেলে ক্যাচ দেন। ক্রিজে এসে বল খেলার আগে অ্যাঞ্জেল ম্যাথুস ২ মিনিট পার করে ফেলায় ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন।

পাঁচে নামা আশালঙ্কা ১০৫ বলে ১০৮ রানের ইনিংস খেলে ওই আক্ষেপ অনেকটা মিটিয়ে দেন। ২৬ বছর বয়সী ব্যাটার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির ইনিংস সাজান ছয়টি চার ও পাঁচটি ছক্কার শটে। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ৩৪ রানের ইনিংস। মিরাজের বলে স্টাম্প তুলে তাকে আউট করেন মুশফিক। এছাড়া মহেষ থিকসানা ২২ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। তিনি ৯.৩ ওভারে ৫২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পেসার তানজিম সাকিব ১০ ওভারে ৮০ রান দিয়েছেন। তবে উইকেট নিয়েছেন ৩টি। এছাড়া ১০ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,