দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর পেলেন আফ্রিদি

লিটন দাস
বিশ্বকাপের চলতি আসরের শুরু থেকেই ছন্দে আছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসার ইতোমধ্যে বিশ্বকাপের চলমান আসরে ১৬ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৭ রানে শিকার করেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৬৬ রানে নেন ১ উইকেট, তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩৬ রানে নেন ২ উইকেট।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে নেন ৫ উইকেট, আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে শিকার করেন ১ উইকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানে নেন ৩ উইকেট। গতকাল মঙ্গবার বাংলাদেশের বিপক্ষে মাত্র ২৩ রানে শিকার করেন ৩ উইকেট।

বল হাতে এমন ধারাবাহিক পারফর্ম করে সুখবর পেলেন পাকিস্তানের এই তারকা পেসার।

বুধবার আইসিসির সপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছেন আফ্রিদি।

পাঁচ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন এই পেসার। র‍্যাংকিংয়ে এটাই শাহিন আফ্রিদির সেরা পজিশন। এর আগে গত বছরের জুনে ৬৮৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বর অবস্থানে ছিলেন তিনি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,