পাকিস্তানের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ দল। বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে স্রেফ উড়ে যায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ৪৩.৩ ওভারে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
টার্গেট তাড়ায় দুই ওপেনার ফখর জামান (৮১) ও আব্দুল্লাহ শফিকের (৬৮) জোড়া ফিফটিতে ১০৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান।

২০৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামান ১২৭ বলে ১২৮ রান করেন।
এপরপর ৪১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ৬৯ বলে ৯টি চার আর ২টি ছক্কায় ৬৮ রান করে মিরাজের শিকার হয়ে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক। বাবর আজমকে ৯ রানে ফেরান এই অলরাউন্ডার।

ইনিংসেরে শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাওয়া ফখর জামানকেও সাজঘরে ফেরান মিরাজ। তার তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৭৪ বলে তিন চার আর ৭টি ছক্কায় ৮১ রান করে ফেরেন ফখর জামান।

১৬৯ রানে ৩ উইকেট পতনের পর ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ৩৬* রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৬ রানেই ২ উইকেট হারানোর পর দলীয় ২৩ রানে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটও হারায় বাংলাদেশ।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ওপেনার লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ২০.৫ ওভারে দলীয় ১০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তার আগে ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে ফেরেন লিটন দাস।
এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ বলে মাত্র ২৮ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে করেন ৫৬ রান।
৬৪ বলে চার বাউন্ডারিতে ৪৩ রান করে ফেরেন সাকিব। ৩০ বলে ২৫ রান করেন মিরাজ। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান যখন আউট হন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৪৩.৩ ওভারে ২০৪ রান।
পাকিস্তানের হয়ে ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮.১ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন হারিস রউফ।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,