গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ যুবক আটক

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার (৭ অক্টোবর) সকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে কল্লোল মিয়া (২০), মধ্য ধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।
প্রেস বিফ্রিয়ে পুলিশ সুপার জানায়, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুর গামী ফাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাটারিচালিত মিশুক চুরি করে পালানোর সময় সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ডাকাতির একটি মামলা করা হয়েছে। একই সাথে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. আব্দুল­াহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রæব জ্যোতিময় গোব, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,