ইউক্রেনে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া

ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে ‘অমানবিকতার সূচক’ উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে প্রথমবারের মতো ক্ষয়প্রাপ্ত হওয়া ইউরেনিয়াম অস্ত্র সরবরাহের মার্কিন প্রতিশ্রুতির পর ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস থেকে এ মন্তব্য করা হয়। খবর সিএনএনের।

রাশিয়ার দূতাবাস বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত।

আরও বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত।

আরও পড়ুন: সমর্থন জোরদারে কিয়েভ সফরে ব্লিঙ্কেন, সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

পারমাণবিক বিশেষজ্ঞ এবং নীতি গবেষক অ্যাডওয়ার্ড জিস্ট বলেন, এগুলোতে কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না।

এদিকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের তিনটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করছে মস্কো। আরআইএ বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলেছে, একটি মস্কোর কাছে এবং দুটি দক্ষিণ রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে সংবাদ সংস্থা তাস বলছে, রোস্তভ-অন-ডন শহরে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন বিধ্বস্ত হলে একজন আহত হন।

রোস্তভ অঞ্চলের অন্য ড্রোনটি শহরের বাইরে পড়েছিল।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,