ব্যবসায়ী ও মৎস্যজীবী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার অভিযোগ

শেখ আব্দুর রশিদ, স্টাফ রিপোর্টারঃ

সাইবার প্রতারকদের ফাঁদে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাগর নিজে। মোঃ জাহাঙ্গীর আলম সাগরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মোঃ জাহাঙ্গীর আলম সাগরের দাবি, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁরই পরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে প্রতারকরা। তারপর তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। সেই ফাঁদে পাও দিয়েছেন অনেকেই।

পুরো ঘটনার বিবরণ নিজের আসল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন মোঃ জাহাঙ্গীর আলম সাগর।

মোঃ জাহাঙ্গীর আলম সাগর বলেন, “আমারই এক পরিচিত গত মঙ্গলবার (২২ আগস্ট) আমাকে জিজ্ঞেস করেন আমি নতুন কোনও ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি কী না। আমি না বলতেই সে আমাকে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টটি দেখায়। দেখি আমার ফ্রেন্ড লিস্টের অধিকাংশই ওই ভুয়া অ্যাকাউন্টটিতে রয়েছে। পরে জানতে পারি এরকম অনেকের থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে টাকার দাবি করা হয়েছে।”

কেরানিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন আর-রশিদ, পিপিএম জানান, এধরণের প্রতারণার পিছনে কাদের চক্রান্ত রয়েছে, তা আমরা খোঁজ নিয়ে দেখছি।” তবে মোঃ জাহাঙ্গীর আলম সাগরের নাম ব্যবহার করে ভুয়া একাউন্ট দেখিয়ে এই অভিনব প্রতারণায় হতবাক আমি।

আরো দেখুন

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭