গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ওয়ার্কশপ

মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠান-
সংশ্লিষ্ট সবার মধ্যে বন্ধন জোরদার করতে ’অর্গানাইজেশনাল এথিকস, কালচার অ্যান্ড ভ্যালুস:
স্ট্রেংদেনিং টুগেদারনেস’ শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের
সহযোগিতায় পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে
বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটেটর
হিসেবে সেশন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.
খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির, বিজ্ঞান ও
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা
হেলাল মেহতাব, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল
(অব.) মো. মাহবুব সরওয়ার, সিইটিএল ডিরেক্টর ও ইইই বিভাগের চেয়ারপারসন ড. এ এস এম
শিহাবুদ্দিনসহ বিভাগীয় চেয়ারপারসন ও শিক্ষকবৃন্দ।
ওয়ার্কশপে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে শুধু শিক্ষাদানই
যথেষ্ট নয়, এজন্য ইতিবাচক মূল্যবোধ ধারণ ও তা অনুশীলন করা জরুরি। আর এ কারণেই
আন্তব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনে রূপান্তরকামী নেতৃত্ব তৈরির মাধ্যমে প্রাতিষ্ঠানিক
উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। তারা বলেন, কার্যকর এবং দক্ষ একাডেমিক ও প্রশাসনিক
নেতৃত্বের ঐক্যবদ্ধ শক্তিই গ্রিন ইউনিভার্সিটিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়তা করতে
পারে। এ ব্যাপারে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী ওয়ার্কশপে লিডারশিপ ও এথিকস ভ্যালুস ও কালচার শীর্ষক আলোচনা, মোবাইল প্লেনারি,
সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,