শাকিব খানের ‘প্রিয়তমা’ দেখতে পারবেন মোবাইলে Bioscope-এ ২২ আগস্ট থেকে

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা ঈদুল আজহায় মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে এখনো চলছে বেশ দাপটের সঙ্গে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছে দর্শক। অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে।

কিন্তু এর মধ্যেই খবর এলো, ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ‘প্রিয়তমা’। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ দেখা যাবে সিনেমাটি । এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বায়োস্কোপ ফেসবুক পেজে প্রচারণাও শুরু হয়েছে। সেইখানে শাকিব খানে ভক্তরা কমেন্টে লিখেছে, অপেক্ষায় রইলাম। যতবারই দেখবো ততবারই ভালো লাগবে ভাইজানের সিনেমা।

এদিকে গণমাধ্যমকে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘ছবিটি বায়স্কোপে মুক্তি পাচ্ছে শিগগিরই।’

এদিকে সপ্তম সপ্তাহে শেষেও দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে টানা ছয় সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। এর আগে দেশটিতে একটানা এতদিন বাংলাদেশের কোনো সিনেমা চলেনি।

বায়োস্কোপ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে আগামী ২২ আগস্ট মোবাইল, ওয়েবসাইট ও টিভি-তে ‘প্রিয়তমা’ দেখতে পারবেন শুধুমাত্র Bioscope-এ।

হিমেল আশরাফ নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিবের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী প্রমুখ।

আরো দেখুন

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭