মিরসরাইয়ে এসএসসিতে ফাতেমা গার্লস হাই স্কুলের শতভাগ পাশের সাফল্য

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ে এসএসসির ফলাফলে শতভাগ পাশ করছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। তম্মধ্যে অন্যতম ৭ নং কাটাছরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামে মহিয়সী নারী ফাতেমা বেগমের হাতে প্রতিষ্ঠা পাওয়া ফাতেমা গার্লস হাই স্কুল। ১৯৮২ সালে গড়ে উঠা এই শিক্ষাপ্রতিষ্ঠান এবার উপজেলার ৪৭ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন ছাত্রী। দীর্ঘদিন পর শতভাগ সাফল্যে খুশি বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থী নাসরিন আক্তার, জান্নাতুল নাঈমা আঁখি, শারমিন আক্তার ও ঐশি ভৌমিক অনুভূতি ব্যক্ত করে বলেন, শিক্ষকদের ঐকান্তিক চেষ্টার কারণে আমাদের ব্যাচ শতভাগ পাশ করেছে। দীর্ঘদিন শতভাগ পাশের ছোঁয়া আমাদের প্রাণের বিদ্যালয় পায়নি, শতভাগ পাশের ব্যাচটি আমাদের ব্যাচ; আমরা এই ব্যাচের ছাত্রী হয়ে গর্বিত। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহাদ আলম বলেন, আমার দাদীর হাতে গড়া প্রতিষ্ঠানে আমি দায়িত্ব নেওয়ার পর এমন একটি ফলাফল আমাকে মুগ্ধ করেছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকদের প্রতি। শতভাগ পাশের ধারা অব্যাহত রাখতে আমি সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোহাম্মদ নুরুল আনোয়ার বলেন, আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পড়ালেখার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করি। পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম রাত্রীকালীন হোম ভিজিট, দুর্বল ছাত্রীদের আলাদাভাবে পড়াশোনা, মোবাইল ব্যবহার পুরোপুরিভাবে নিষিদ্ধ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের নিয়ে ছাত্রীদের কোন কোন বিষয়ে কি সমস্যা সেসব সমাধানকল্পে সাপ্তাহিক ও মাসিক মিটিংয়ের আয়োজন করা। আমার দৃঢ় বিশ^াস শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও অভিভাবকরা আমাদের সহযোগিতা করে তাহলে শতভাগ পাশের ধারা অব্যাহত রাখতে পারবো।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,