মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫.১৪%, দাখিলে ৮০.১৮%

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.১৪%, জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন। দাখিল পরীক্ষায় পাশের হার ৮০.১৮%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৩.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসিতে ৪৭ টি উচ্চ বিদ্যালয়ের ৫ হাজার ৫ শত ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৭ শত ৪২ জন। অকৃতকার্য হয়েছে ৮ শত ২৭ জন। উপজেলায় গড় পাশের হার ৮৫.১৪%। জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন পরীক্ষার্থী। শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় ও ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ ও ১৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় সেরা বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়।
দাখিল পরীক্ষায় উপজেলার ২৬ টি মাদরাসায় ১ হাজার ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮ শত ৪৬ জন। অকৃতকার্য হয়েছে ২ শত ৯ জন। দাখিলে পাশের হার ৮০.১৮%। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। কারিগরী পরীক্ষায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৭ জন। পাশের হার ৯৩.৫৪%। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,