মিরসরাইয়ে জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৭ শতাধিক রোগী পেল ফ্রি চিকিৎসা

মিরসরাই প্রতিনিধি:
সুপরিসরে নিজস্ব ভূমিতে আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে মিরসরাইয়ের জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের বহিঃবিভাগের যাত্রা শুরুর ৬ মাসের ব্যবধানে ২ বার ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে। এসব ফ্রি চিকিৎসা সেবায় উপকৃত হয় প্রায় দুই সহস্রাধিক হতদরিদ্র মানুষ। চিকিৎসা
সেবার পাশাপাশি প্রদান করা হয় বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষায় বিশেষ সুবিধা। শনিবার (২২ জুলাই) জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেড ও ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের যৌথ উদ্যোগে এবং দ্বীন এম রানা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল
ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিদর্শন করেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ নিজামী, ভাইস চেয়ারম্যান জমির উদ্দিন, কোম্পানী সচীব আবু নাছির, নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম নছর, হুমায়ুন কাদির, সেখ তায়িমুর রহমান, পরিচালক আবুল হাসেম ভূঁইয়া, ইউসুফ এয়াছিন, আলা উদ্দিন, মাওলানা জহির উদ্দিন, হাজী নুর মোহাম্মদ, মাওলানা কফিল উদ্দিন, শেখ নুরুল আবছার, জাহাঙ্গীর আলম প্রমুখ। দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন বাত-ব্যাথা, হাড় ভাঙ্গা-
জোড়া, জয়েন্ট মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডা. আবু সালেহ মোহাম্মদ সালা উদ্দিন চৌধুরী, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ

ডা. গৌরব সাহা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সিনহা,মেডিসিন, হৃদরোগ ও বাতজ¦র বিশেষজ্ঞ ডা. জয়নুল আবেদীন, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এরশাদ উল্ল্যাহ, প্রসূতি, স্ত্রী ও মা-শিশু রোগে অভিজ্ঞ ডা. আফরিনা বিনতে জামান। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোরিয়া, জাপান ও জার্মানি থেকে আমদানি করা মেশিনে নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই এই হাসপাতালের পথচলা। এখানে এমন কিছু পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা রয়েছে যেসব পরীক্ষা নিরিক্ষা
করতে ফেনী, চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয় এখানকার বাসিন্দাদের। তাই যেসব বাসিন্দাদের হাতের নাগালে পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিচ্ছে এই হাসপাতাল। তম্মধ্যে অন্যতম ৫০০ এম.এ. এক্স-রে ডিজিটাল এক্স-রে (ডিআর), ডেন্টাল এক্স-রে (ওপিজি), কম্পিউটারাইজড হেমাটোলজি এনালাইজার, হিস্টোপ্যাথলজি, ভিটামিন-ডি,
ডিজিটাল হরমোন এনালাইজার, কম্পিউটারাইজড বায়োকেমিষ্ট্রি, কম্পিউটারাইজড মাইক্রোবায়োলজী ও কসমেটিক খৎনা। এছাড়া] যথারীতি অন্যান্য পরীক্ষা নিরিক্ষারও সেবা মিলবে এখানে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,