ফুটবলে ‘হেড’ দিয়ে মাঠেই অচেতন মাদ্রাসা ছাত্র, চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মাদ্রাসা ছাত্র রিয়াজুল ইসলাম সিফাত (১৪)। খেলার একপর্যায়ে বল ‘হেড’ দেওয়ার পর মাঠেই অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে মারা যায় সিফাত। সিফাত মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সিফাতের বাবা শাহজাহান সাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। তাদের বসতভিটা না থাকায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৩ নম্বর ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত সিফাত। জানা যায়, গত শুক্রবার সিফাত সহপাঠীদের নিয়ে মিরসরাই বিসিক শিল্প
নগরী মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় বল মাথায় হেড দেওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে মিরসরাই সেবা
আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়। মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন বলেন, ‘রিয়াজ উদ্দিন সিফাত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় মাথায় বল হেড দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে আনার পর আমি এবং মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ শরফুদ্দিন সিফাতের সংকটাপন্ন অবস্থা দেখতে পাই। ততক্ষণে সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে। এটা মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে। পরে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।’
কিশোর সিফাতের শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক বলেন, ‘রিয়াজুল ইসলাম সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসে লেখাপড়া, ভদ্রতা, নম্রতায় অন্য সবার থেকে আলাদা ছিল সে। সিফাতের দুর্ঘটনার খবর শুনে চিকিৎসার জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে একটি ফান্ড গঠন করেছে। সে টাকা তার পরিবারের হাতে তুলে দিতে বুধবার মেডিকেলে যাওয়ার কথা ছিল। আমরা টাকা নিয়ে যাওয়ার আগে তার মুত্যুর খবর চলে আসে। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সহপাঠী
সবাই তার মৃত্যুতে শোকে অশ্রুসিক্ত।’ মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বলেন, পরিবারটি দরিদ্র হওয়াতে একটি সরকারি ঘর দিয়েছি আমরা। পরিবারের বড় ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার বাবা-মা। তার শোকার্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,